চট্টগ্রামের ফটিকছড়িতে নানি-নাতনির মৃত্যুর তিনদিনের মাথায় ফের ধুরুং নদীতে গোসল করতে নেমে রেজিয়া বেগম (৪৫) নামের আরেক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফরেস্ট অফিস সংলগ্ন কালাপাইনে নামক স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ রেজিয়া বেগম ওই এলাকার খলিল শিকদারের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী। এর তিনদিন আগে গত সোমবার সেখানে নানি-নাতনি নিখোঁজ হলে চার ঘণ্টা পর তাদের দুজনের মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল তিনটার দিকে নদীতে গোসল করতে যায় রেজিয়া। গোসলের সময় ব্যবহৃত নদীর পাড়ে কাপড়-সাবান থাকলেও পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের ধারণা, গোসল করতে নেমে পানিতে তলিয়ে যেতে পারেন তিনি, কারণ নদীতে অথৈ পানিতে ভরা। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে নদীর দু’পাড়ে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। জনতা তাকে ব্যাপক তল্লাশি করে খোঁজাখুঁজি করতে থাকেন। রাত পৌনে এগারটা অব্দি চলতে থাকে তল্লাশি। নিখোঁজ রেজিয়ার বড় ছেলে মো. জনি বলেন, ‘নিখোঁজের পর থেকে মাকে হন্যে হয়ে খুঁজেছি। অথৈ পানির কারণে এখনো পাইনি। আমরা ডুবুরির সহায়তা চেয়েছি। গভীর রাত হওয়ায় তারা সকালে আসবেন বলেছেন।’ স্থানীয় কাঞ্চনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সালাহ উদ্দিন সরওয়ার বলেন, ‘নিখোঁজের পর থেকে এলাকাবাসী তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি হওয়াতে পানি বাড়ছে, তাই তল্লাশি চালাতে অনেকে ভয় পাচ্ছে।’ ফটিকছড়ি ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, ‘নদীতে প্রচুর পানি। এই মুহূর্তে আমাদের ডুবুরি দল নেই। আমরা জেলায় ডুবুরীর চাহিদা দিয়েছি। সকালেই আমাদের উদ্ধার তৎপরতা শুরু হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে বিঘ্ন ঘটবে না: উপদেষ্টা আসিফ
বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে বিঘ্ন ঘটবে না: উপদেষ্টা আসিফ

আশা করি রাতের মধ্যেই কোরবানির বর্জ্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এই বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার
দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান Read more

নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি
নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি

নাটোরের সিংড়ায় স্থানীয় এক বিএনপি নেতা কর্তৃক খাল দখল করে পুকুর খননের অভিযোগে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেল Read more

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার
লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত Read more

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এ ম্যাচেও দলে নেই অধিনায়ক লিটন দাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন