যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ ভারতীয় পোশাক শিল্পে সরাসরি আঘাত হানতে শুরু করেছে। ৭ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্কের প্রথম ধাপ কার্যকর হওয়ার পরপরই মার্কিন ক্রেতারা ভারত থেকে বস্ত্রপণ্য তোলা বন্ধ করে দিয়েছেন ও নতুন অর্ডার দেওয়াও স্থগিত রেখেছেন। এই পরিস্থিতি ভারতের বস্ত্রশিল্পে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও শিল্প সংশ্লিষ্টরা।ভারতের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টসসহ বেশ কিছু বড় কোম্পানি ঝুঁকি কমাতে নতুন বাজার খোঁজা, বিভিন্ন মহাদেশে উৎপাদন কারখানা স্থাপনসহ বৈচিত্র্যময় ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে কাজ করছে। তারা জানায়, যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এই সংকট থেকে কিছুটা মুক্তি দিতে পারে।অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের (এইপিসি) সাবেক চেয়ারম্যান ও কেটি কর্প প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমল উদানি বলেন, এটি বস্ত্র ও পোশাকশিল্পের জন্য এক অস্তিত্ব সংকট। বিদ্যমান শুল্কের সঙ্গে অতিরিক্ত শুল্ক মিলে প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে, যা ২৭ আগস্টের পর ৬৫ শতাংশে পৌঁছাবে। মার্কিন ক্রেতারা পণ্য কেনা বন্ধ করে দিয়েছে ও নতুন অর্ডারও স্থগিত করেছে। দ্রুত সমাধান না হলে অর্ডার বাতিল, কারখানা বন্ধসহ নানা নেতিবাচক পরিস্থিতি দেখা দিতে পারে।গোকালদাস এক্সপোর্টস মনে করছে, কেনিয়া ও ইথিওপিয়ার সঙ্গে ১০ শতাংশ মার্কিন পারস্পরিক শুল্কহার থাকার কারণে তাদের আফ্রিকার ব্যবসা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যান শিবরামকৃষ্ণণ গণপতি বলেন, গত কয়েক বছরে আমরা ব্যবসায়িক ঝুঁকি কমাতে পণ্যের বৈচিত্র্য এনেছি এবং ভারত ও আফ্রিকায় উৎপাদন কারখানা গড়েছি। যে কোনো জায়গায় দ্রুত উৎপাদন ক্ষমতা বাড়াতে আমরা প্রস্তুত। পাশাপাশি, বিক্রির বাজারও বৈচিত্র্যময় করেছি। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্যে আমাদের জন্য বড় সহায়ক হবে।সম্প্রতি ঘোষিত ভারত-যুক্তরাজ্য এফটিএ চীনকে পেছনে ফেলে ১২ শতাংশ শুল্ক সুবিধা দেবে ও ভারতকে বাংলাদেশের সমপর্যায়ে নিয়ে আসবে। একই সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতীয় পোশাক রপ্তানিতে বড় সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করেন গণপতি।ভারতের কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. সিদ্ধার্থ রাজাগোপাল জানান, ভারতীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ একটি বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র এই খাতের সবচেয়ে বড় বাজার হওয়ায় পূর্ণমাত্রায় শুল্ক কার্যকর হলে রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, বস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই সরকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, যাতে এই কঠিন সময়ে রপ্তানির গতি যতটা সম্ভব বজায় রাখা যায়।ম্যানমেড ফাইবার অ্যান্ড টেকনিক্যাল টেক্সটাইল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক এ. রাভিকুমার বলেন, ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কোনো বস্ত্রপণ্য রপ্তানি করা কার্যত সম্ভব হবে না। এত বেশি শুল্ক রপ্তানিকারক বা ক্রেতা কেউই বহন করতে পারবে না।ভারতীয় রপ্তানিকারকরা এখন আশা করছেন, আগামী ২১ দিনের মধ্যে শুল্ক কমানো হবে। এরপরেই আবার শাস্তিমূলক শুল্ক কার্যকর হওয়ার কথা।খায়তান অ্যান্ড কো. এর অংশীদার আয়ুষ এ. মেহরোত্রা বলেন, ভারতীয় বস্ত্র ও পোশাক রপ্তানিকারকদের জন্য এ শুল্কের প্রভাব তাৎক্ষণিক এবং মারাত্মক। তারা এখন মার্কিন বাজারে বড় ধরনের প্রতিযোগিতামূলক অসুবিধার মুখে পড়ে গেছেন। বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো যেহেতু আরও অনুকূল শুল্ক সুবিধা পাচ্ছে, তাই ক্রেতারা এই বিকল্প উৎসগুলোর দিকে ঝুঁকতে পারে। এতে ভারতীয় রপ্তানিকারকদের জন্য সংকট আরও তীব্র হবে।তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের দ্রুত পদক্ষেপ নিতে হবে- চুক্তিতে মূল্য সমন্বয়ের সুযোগ বা শুল্কভার ভাগাভাগির পথ খুঁজে বের করতে হবে, বিশেষত যখন আন্তর্জাতিক বাণিজ্য শর্তাবলীতে ঝুঁকি বণ্টন স্পষ্ট নয়। আগাম চুক্তি বাতিলের ঝুঁকি সাবধানে মূল্যায়ন করা জরুরি।তবে গণপতি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে সাম্প্রতিক মুক্ত বাণিজ্য চুক্তির সুবাদে চীনের তুলনায় ভারত ১২ শতাংশ শুল্ক সুবিধা পাবে। এ চুক্তি ভারতকে বাংলাদেশের সমকক্ষও করে তুলবে। একই সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতীয় পোশাক রপ্তানিতে বড় সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়তে পারে সিগারেটের দাম
বাড়তে পারে সিগারেটের দাম

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সেমাবার (০৩ জুন) অর্থ উপদেষ্টা ড. Read more

বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘ধুরন্ধর’ আর এরপরই সিনেমাটিকে নিয়ে বিতর্কও ছড়িয়েছে বেশ জোরালো ভাবেই। সীমান্ত উত্তেজনা, জাতীয়তাবাদ ও ইতিহাসের Read more

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে Read more

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ইরানের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের Read more

ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬
ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত ইসরাইলে অন্তত Read more

তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচনে কার্যকরের আবেদন বিএনপির আইনজীবীর
তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচনে কার্যকরের আবেদন বিএনপির আইনজীবীর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করার আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের আইনজীবী জয়নুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন