ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘ওসমান হাদি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল।’তিনি আরও বলেন, ‘তাঁর (ওসমান হাদি) শাহাদাতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দলমত-নির্বিশেষে তাঁর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’জামায়াত আমির বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তাঁর কণ্ঠ ছিল সব আধিপত্যবাদী শক্তি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন আপসহীন এক যোদ্ধা। দুনিয়ার কোনো লোভ-লালসা তাঁকে স্পর্শ করতে পারেনি।’তিনি বলেন, ‘আমি মহান আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। তাঁর মাসুম বাচ্চাসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ তা’আলা যেন তাঁদের সবাইকে এই বিরাট শোক সওয়ার তাওফিক দান করেন, সেই দোয়া করি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।বুধবার (৩০ Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি Read more

পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি
পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়ক বিভাগ ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিদ্যুৎ অফিসকে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের Read more

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কহার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) Read more

আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

উন্নত জীবনের আশায় পাড়ি দিয়েছিলেন আটলান্তিকের ওপারে। তবে সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত এসেছেন ৩০ বাংলাদেশি।বৃহস্পতিবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন