জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। ছাত্র-জনতার সেই বিক্ষোভে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে শাহবাগে অবস্থানরত জনতার সঙ্গে যোগ দেন তারা। এ সময় নাহিদ ইসলাম জনতার সঙ্গে মিলে স্লোগান দেন, ‘গোলামী না আজাদি-আজাদি আজাদি’।এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা জানি- আমরা যুদ্ধের মধ্যে আছি। শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।তিনি বলেন, আমরা শরিফ ওসমান ভাইয়ের রক্তের দাম, এই বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি হতে দেব না ইনশাআল্লাহ।উল্লেখ্য, ওসমান হাদির মৃতুর খবরে প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এরপরে রাজধানীর রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।এ সময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’–ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে Read more

আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা

আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, Read more

জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ, চট্টগ্রামে ঈদ পুনর্মিলনীতে আবু তাহেরের ঘোষণা
জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ, চট্টগ্রামে ঈদ পুনর্মিলনীতে আবু তাহেরের ঘোষণা

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ (জি.এম) কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং সংগঠিত রয়েছে বলে জানিয়েছেন Read more

‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’
‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’

‘সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল’ - এমন প্রশ্ন তুলেছেন গণ Read more

বরিশালে জেলের জালে বিশাল আকৃতির হাঙ্গর!
বরিশালে জেলের জালে বিশাল আকৃতির হাঙ্গর!

‘আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল’। বেশ প্রাচীন জনপদ বরিশাল। প্রাচ্যের ভেনিস নামে খ্যাত বরিশালের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে মেঘনা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন