ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে নির্বাচন কমিশনে (ইসি) এনআইডি রেজিস্ট্রেশন করতে রওয়ানা হয়েছেন তিনি।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে তারেক রহমানের গাড়ি বহর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা।এরপর হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরুদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনের জন্য রওয়ানা হন তারেক রহমান। তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন আজ। তারেক রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা Read more

বরিশালে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত
বরিশালে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে গিয়ে আসামিদের হামলায় বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার দুই সদস্য আহত হয়েছেন। এ সময় তাদের চাঁদাবাজ Read more

১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন

মাত্র এক’শ টাকার বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে নৃশংস হামলায় আহত পোশাক শ্রমিক সজিব আকন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। Read more

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলায় চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও ৬০ Read more

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

২০২২ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার Read more

সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য

দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন