নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।ফারজিয়া শেরপুর সদরের চান্দিনগর মাইজপাড়া গ্রামের মামুন ইসলামের মেয়ে।নিহত শিশুর মা লিজা আক্তার জানান, ‘আমার শিশু মেয়ে ফারজিয়া আজ সকালের দিকে কয়েকজন বাচ্চার সাথে খেলা করছিল। সে সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুধবার দুপুরে মৃত্যু ঘোষণা করেন।’সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম বলেন, ‘মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। মামলার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!
মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান আসামি থাকা সত্ত্বেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব Read more

উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান
উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান

উন্নয়নের কথা শুনলে ছুটে যান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের Read more

নির্বাচন পদ্ধতি সাধারণ মানুষের বোধগম্য হতে হবে: মেজর হাফিজ
নির্বাচন পদ্ধতি সাধারণ মানুষের বোধগম্য হতে হবে: মেজর হাফিজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহ্বান জানিয়েছেন, এমন একটি নির্বাচন পদ্ধতি Read more

চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ
চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকা চকবাজার থানার চন্দনপুরা শুক্রবার ভোরে পরিণত হয় আতঙ্কের জনপদে। ফজরের আজানের আগমুহূর্তে স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী, Read more

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর Read more

মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম গণহত্যার দায়ে গুজরাটের কসাই উপাধি পেয়েছেন বহু আগেই।এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সমালোচনা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন