ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে নীল-হলুদ রঙের, রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ৭ জনকে আটক করা হয়। তবে ডাকাত দলের আরও ৭-৮ জন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বসতবাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন— মো. সাদ্দাম হোসেন (৩২), ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে; মো. সুমন (৩০), কুমিল্লা কোতোয়ালি উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে; মো. দুলাল মিয়া (২৮), কুমিল্লার বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে; মো. সোলেমান রুবেল (৩৫), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে; ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), নোয়াখালী কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে; মামুনুর রশিদ সোহাগ (৩৫), লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং মো. শাহীন (২৫), ভোলা চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি ও ডাকাতি সংঘটনের অভিযোগে) এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ডাকাত চক্রের সদস্যদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়া
রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। সেখানেই স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন