হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে খুবই ভালো।’ তিনি বলেন, ‘আমরা চীনকে আঘাত করতে চাই না।’ তবে তিনি দাবি করেন, চীন ইতোমধ্যেই ‘খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। খবর বিবিসির। ট্রাম্প আরও বলেন, ওরা (চীন) কারখানা বন্ধ করছিল। অনেক অস্থিরতা দেখা দিচ্ছিল। তাই তারা আমাদের সঙ্গে কিছু (চুক্তি) একটা করতে পেরে খুব খুশি হয়েছে।প্রসঙ্গত, পারস্পরিক আলোচনার পর দুই দেশ আগামী ৯০ দিনের জন্য একে অপরের ওপর আরোপিত আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সময়ে উভয় দেশই পারস্পরিকভাবে আরোপিত শুল্ক ১১৫ শতাংশ কমাবে।এ সিদ্ধান্ত এসেছে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপের পর এটি ছিল প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।তৎপরবর্তীতে চীনও কিছু মার্কিন পণ্যের ওপর পাল্টা ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তবে নতুন সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন চীনা পণ্যে শুল্ক ৩০ শতাংশে নামিয়ে আনবে এবং চীনও মার্কিন পণ্যে শুল্ক কমিয়ে ১০ শতাংশ করবে— উভয়ই ৯০ দিনের জন্য কার্যকর থাকবে।তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই সময়সীমার মধ্যে চীনের উচিত হবে ফেন্টানিল নামের ভয়াবহ মাদকের অবৈধ রপ্তানি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। এ বিষয়ে চীনের সদিচ্ছা দেখে ওয়াশিংটন আশাবাদ প্রকাশ করেছে।মার্কিন অর্থমন্ত্রী বলেন, উভয় দেশই নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পেরেছে। আমাদের লক্ষ্য ভারসাম্যপূর্ণ বাণিজ্যের পথে অগ্রসর হওয়া এবং এটি তারই সূচনা।প্রথম দফায় শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল এবং বৈশ্বিক মন্দার শঙ্কাও জোরাল হয়েছিল। তবে এবার এ চুক্তির ঘোষণায় বিশ্ব শেয়ারবাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়ে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়
আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র তাণ্ডবে আটকে পড়া দুটি জাহাজ দেখতে এখন প্রতিদিন দূর-দূরান্ত Read more

দ্রুততম এক হাজার রানের রেকর্ড তানজিদের
দ্রুততম এক হাজার রানের রেকর্ড তানজিদের

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার তানজিদ হাসান। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম Read more

বিশ্ব মশা দিবস আজ
বিশ্ব মশা দিবস আজ

আজ ২০ আগস্ট, এই দিনটিতে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশে মশা দিবস পালিত হয়। কিন্তু মশা দিবস যে পালিত হয়, তা Read more

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে ৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ মে) Read more

ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের
ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

ভুটান উমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর Read more

হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া
হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন