গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করেছে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আজ দুপুরে আহত ওসমান হাদিকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আরও জানানো হয়, হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়।প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ড. ইউনূসকে জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রসীদের হামলার শিকার হন। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ
ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ

বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেন রহমান। গনণমাধ্যমকে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার Read more

আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত
আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তিনতলা ভবনে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।  রোববার (২০ Read more

সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান
সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। টাইগ্রেসদের হয়ে মাত্র Read more

গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর
গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার,  ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর

৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় Read more

টঙ্গীবাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ড, ৩টি ঘর ভস্মীভূত
টঙ্গীবাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ড, ৩টি ঘর ভস্মীভূত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। Read more

ইসরায়েলের হামলার পর এবার কাতারকে সতর্ক থাকার পরামর্শ দিলেন ট্রাম্প
ইসরায়েলের হামলার পর এবার কাতারকে সতর্ক থাকার পরামর্শ দিলেন ট্রাম্প

রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন