সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আধাবেলা সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে এবং বসবে না চেম্বার আদালতও।আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সকালে ৭ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় আজ আপিল বিভাগ প্রথমার্ধের পর আর বসবে না। এছাড়া হাইকোর্ট বিভাগ (লাঞ্চের পর) দ্বিতীয়ার্ধে বসবে না। সেই সঙ্গে আপিল বিভাগের চেম্বার আদালতও আজ বসবে না।এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিন (৮০)। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি। এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এ আইনজীবী।তার মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী গোরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে দাফন করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা বেনাপোলে গ্রেফতার
ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা বেনাপোলে গ্রেফতার

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তার পাসপোর্ট Read more

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুখবর
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুখবর

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বড় সুযোগ সৃষ্টি করতে নতুন এক ফিচার নিয়ে Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

পত্রিকা: ‘বামপন্থি দলগুলোর জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন’
পত্রিকা: ‘বামপন্থি দলগুলোর জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন’

আজ বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, নির্বাচনের ঘোষণাকে বিএনপি’র স্বাগত জানানো, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণে Read more

নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা
নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ Read more

মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত

দেশে আমিষের অন্যতম প্রধান উৎস হলো মুরগি। মুরগিকে কেন্দ্র করেই দেশে ক্ষুদ্র ও মাঝারি পরিসরের নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন