আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। দাওরায়ে হাদিসের পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) বেফাকের খাস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, পরীক্ষা বিভাগের প্রস্তাবনার আলোকে বেফাকের অধীনে বোর্ড পরীক্ষা ২৭ রজব ১৪৪৭ হিজরি মোতাবিক ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার শুরু হবে এবং ৪ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার শেষ হবে। শুক্রবারসহ মোট আট দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।ওই সভায় বেফাকের খাস কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়াসহ অন্য সদস্যরা।এর আগে হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়। ১৪ ডিসেম্বর আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যানের নির্দেশে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি মোতাবিক ৭ বা ৮ শাবান এবং ইংরেজি তারিখ অনুযায়ী ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে। টানা ১০ দিন পরীক্ষা চলবে এবং ১৬ বা ১৭ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। পরীক্ষার তারিখ নির্ধারণের ক্ষেত্রে ইংরেজি তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে সকাল ১১টা ৩০ মিনিটে। বাকি নয় দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। প্রথম দিন তিরমিযী শরীফ আউওয়াল এবং শেষ দিন মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (রহ.)-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতেই কওমী মাদ্রাসার উভয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) Read more

৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট
৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন।রোববার দেশটির সরকারি গণমাধ্যমের Read more

ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত
ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করল ইরান
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করল ইরান

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (০৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলী (৩৮) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

যুদ্ধে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা
যুদ্ধে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে ১২ বছর বয়সি শিশুরাও সরাসরি যুদ্ধকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন