টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কিশোর মোড় থেকে চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার রোড এবং খোলাবাড়ি হাই স্কুলের সামনে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে ৫ গ্রামের মানুষের। এতে চরম বিপাকে পড়েছেন খোলাবাড়ি হাই স্কুলের, চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার এবং প্রাইমারির শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।প্রতিদিন এই রোড দিয়ে শতশত পথযাত্রীরা যাতায়াত করেন এবং বিভিন্ন যানবাহন চলাচল করে, এতে জনদুর্ভোগ বাড়ছে এবং রাস্তা নষ্ট হচ্ছে।চিকাজানী ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, খোলাবাড়ি হাই স্কুলের সামনে একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি। এতে চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাবাসী চরম বিপাকে রয়েছে।অপরদিকে, বাহাদুরাবাদ থেকে দেওয়ানগঞ্জ মেইন রোডের সর্দারপাড়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ছেন পথযাত্রীরা। এই মেইন রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার পথযাত্রী এবং শতশত যানবাহন চলাচল করে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে, এতে রাস্তার ক্ষতি হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে।ইজিবাইক চালকেরা জানান, সর্দারপাড়া বাজার পার হয়ে রাস্তা ভাঙা একটু দূরে গেলে রাস্তায় পানি জমে থাকে। জলাবদ্ধতায় চলাচল করতে হয়। রাস্তার স্থানটি একটু নিচু হওয়ায় পানি জমে থাকে, এতে চরম বিপাকে পড়তে হয়। আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই দুই পাশে বাড়ি, তাই দ্রুত সংস্কার চাই।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান জানান, দেওয়ানগঞ্জের কয়েকটি জায়গায় জলাবদ্ধতা রয়েছে। জনস্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় Read more

যে রকম নির্বাচন প্রত্যাশা ছিল, তা হয়নি: আবিদুল
যে রকম নির্বাচন প্রত্যাশা ছিল, তা হয়নি: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেলের ভিপি Read more

একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি
একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। বিএনপির এক সময়ের এই ‘দুর্গ’ পুনরুদ্ধার Read more

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন
ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। যার Read more

কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে
কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে

নদী ভাঙন, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায়, বাল্য বিবাহ, যৌতুকের শিকার, স্বামী পরিত্যক্তা কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন