চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল ধানক্ষেত রক্ষার্থে। তবে সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫)।সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকার এক্কুদ্দা পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ খান ওই এলাকার আব্দুল হাফেজের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে জাহেদ ছিলেন সবচেয়ে ছোট এবং পরিবারের কৃষিকাজে সহায়তা করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাতির উপদ্রব থেকে ক্ষেত রক্ষায় এলাকাবাসী রাতে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে থাকে। দিনের বেলা সংযোগ বিচ্ছিন্ন রাখার নিয়ম থাকলেও কী কারণে সোমবার তা বিচ্ছিন্ন ছিল না, তা নিশ্চিত করতে পারেনি কেউ।নিহতের খালাতো ভাই মো. শাকিল জানান, ‘প্রতিদিনের মতো জাহেদ গরু আনতে বিলে গিয়েছিল। এ সময় সে বিদ্যুতায়িত ফাঁদে আটকে যায়। তাকে বাঁচাতে গিয়ে আমির খান ও মেহেরুন্নেসা আহত হন।’ আহতদের মধ্যে আমির খান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তবে মেহেরুন্নেসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৈদ্যুতিক সংযোগ দেয়া বাড়ির সদস্য দিলুয়ারা বেগম বলেন, ‘আমরা এখানে থাকি না। আমাদের বাড়ি থেকে সংযোগ দেওয়া হলেও কে দিয়েছে জানি না। আমার স্বামী মো. ইসহাক জানেন।’অন্যদিকে, স্থানীয় জাফর মাস্টারের ছেলে মাসুদ বিন জাফর দাবি করেছেন, ‘সংযোগ দেয়া জমিটি আমাদের নয়, আমরা কোনো বৈদ্যুতিক ফাঁদ দিইনি।’এ বিষয়ে বাঁশখালী জলদি রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘হাতির আক্রমণ ঠেকাতে এ ধরনের বৈদ্যুতিক  ফাঁদ ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে, পাকা দেয়াল নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ (২০) নামের আরেক যুবক মারা গেছেন। তিনি আবু তাহেরের ছেলে এবং দুই ভাইয়ের মধ্যে ছোট।নিহতের মামা জসিম সাওদাগর জানান, ‘রাজমিস্ত্রির কাজ করতো হানিফ। প্রতিদিনের মতো স্থানীয় এক বাড়িতে দেয়াল নির্মাণের সময় লোহার পিঞ্জিরা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সে আহত হয়। পরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ বলেন, ‘দুই ঘটনাতেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘বৈরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বরুমচড়ার ঘটনায় তদন্ত চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাথায় মারাত্মক আঘাতে রোগীর ব্রেন ডেথ কী, কেন হয়?
মাথায় মারাত্মক আঘাতে রোগীর ব্রেন ডেথ কী, কেন হয়?

হঠাৎ কোনো দুর্ঘটনা, স্ট্রোক বা মারাত্মক মাথার আঘাতের পর চিকিৎসকের মুখে শোনা যায়-রোগী ব্রেন ডেথ। শব্দটি শুনলেই পরিবার ও স্বজনদের Read more

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের Read more

গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় হাফেজি মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ Read more

হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার Read more

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার Read more

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন