প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক কিশোরীকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের ভুক্তভোগী ওই কিশোরী নিজেই এ মামলা করেছেন। আদালতের নির্দেশে দায়ের করা পিটিশনটি ৭ সেপ্টেম্বর রাতে কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের ছেলে পিয়াল হোসেনকে আসামি করে মামলাটি হয়েছে।অভিযোগ মতে, বাদীর সাথে পিয়ালের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কের সূত্র ধরে গত ১ জুলাই পিয়াল বাদীর বাড়ির সামনে এসে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। সেখানে একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে পিয়াল দাবি করে যে তাদের বিয়ে হয়েছে এবং এরপর সে বাদীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে।অন্যদিকে, পিয়াল ওই কিশোরীকে আটকে রেখে তার মায়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় কিশোরীটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে মারপিট করা হয়। অবশেষে, কিশোরীর মা পাঁচ লাখ টাকা পরিশোধ করার পর পিয়াল আবারও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মারধর অব্যাহত রাখে।গত ৩১ আগস্ট, কিশোরীটি পিয়ালের হাত থেকে পালানোর চেষ্টা করলে তাকে মারপিট ও হত্যাচেষ্টা করা হয়। এরপর কিশোরীর মা তাকে উদ্ধার করে ১ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরের ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) রাত Read more

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে গিয়ে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিরাজ (১৯) ও ইউসুফ (১৫) নামে দুই শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত Read more

মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে
মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র Read more

যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা
যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা

যশোরের মণিরামপুরে শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ডা. রাফসান জানির বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) কলেজছাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন