পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছে। এছাড়া ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দেওয়ার দাবিও করেছেন তিনি। অপরদিকে পাকিস্তান জানায়, তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। সেখানে থাকা অনেকত আফগান সেনা নিহত ও বাকিরা পালিয়ে গেছে বলেও দাবি করেছে তারা।রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না।শেহবাজ শরীফ বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রত্যেক উস্কানি এবং আফগানিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর এবং কার্যকর উপায়ে।”তিনি বলেন, “আমাদের সেনাদের পেশাদারিত্ব নিয়ে আমরা গর্বিত। পাক সেনাবাহিনী আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে শুধু কঠোর জবাবই দেয়নি, তারা ফিল্ডমার্শাল অসীম মুনিরের নেতৃত্বে তাদের কয়েকটি সামরিক পোস্টও ধ্বংস করে দিয়েছে। এতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের আফগানিস্তান মদদ দিচ্ছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানের নির্দিষ্ট কিছু ব্যক্তি সন্ত্রাসীদের সহায়তা করছে। আফগান অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে তাদের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী হামলা না হয়।”পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, আফগানিস্তানের সেনারা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল
ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা নগরীর কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করছে। টানা বোমা Read more

নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে Read more

চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল Read more

ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা
ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা

এবার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা। মার্কিন পেটেন্ট পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি কোভিড-১৯ এমআরএনএ টিকা ‘বঙ্গভ্যাক্স’। আজ Read more

‘যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি’
‘যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ইরানের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে।এদিকে Read more

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ
নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন