অবশেষে বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এ সিদ্ধান্ত জানানো হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর জেলায় বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।জানা গেছে, গত ২০ আগস্ট বরগুনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। সেখানে সভাপতি করা হয় বিতর্কিত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ সমর্থিত কাস্টম নুরুল ইসলামকে এবং সহ-সভাপতি করা হয় আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম আবুল কালাম সামসুদ্দিন শানুকে। শানুর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করাসহ নানা অভিযোগ রয়েছে।এমন বিতর্কিত কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে তারা কমিটি স্থগিত করেন।আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন (ভিপি) বলেন, ‘বিতর্কিত ও আওয়ামী লীগ সমর্থিত লোকজন দিয়ে কমিটি গঠন করায় ক্ষোভ সৃষ্টি হয়েছিল। অবশেষে কমিটি বাতিল হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। দলের স্বার্থে নতুন কমিটিতে বিএনপি সমমনা মুক্তিযোদ্ধাদের জায়গা দিতে হবে।’বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার বলেন, ‘নতুন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি বা অন্য দলের নেতাকর্মী স্থান পাবে না।’অন্যদিকে স্থগিত কমিটির সভাপতি কাস্টম নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস
ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। এই ঘটনাটি গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনে ঘটেছে এবং এর Read more

৪৯তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর
৪৯তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা Read more

ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ
ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয়, সরকার এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন