জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩ টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।এর আগে, মঙ্গলবার সকালে নুসরাত ফারিয়াকে জামিন দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।প্রসঙ্গত,রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস
তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত
কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাকচাপায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসার Read more

নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার
নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার

অ্যাপল তাদের নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ আগামী সেপ্টেম্বরে উন্মোচন করতে যাচ্ছে। আগের তুলনায় এই ঘড়িতে থাকবে আরও উন্নত প্রযুক্তি Read more

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন