কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোনা আলম ও তার সহযোগী শাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সোনা আলমের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও মারামারির মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।স্থানীয় সূত্রের তথ্য মতে, সীমান্তপথে ইয়াবা বহনকারী হিসেবে পরিচিত ছিলেন সোনা আলম। রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে দ্রুত যুবদলের পদও দখল করেন তিনি। এরপর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি, আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা বা দোকান ভাঙচুর করতেন।গত ৯ আগস্ট স্থানীয় এক সাংবাদিক বাজারে মাদক বিক্রির দৃশ্য ধারণ করতে গেলে তার ওপর হামলার অভিযোগও ওঠে সোনা আলমের বিরুদ্ধে। ওই ঘটনায় মামলা হলেও তিনি জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়ে ওঠেন।এদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া উপজেলা যুবদল আহ্বায়ক এম. সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিন এক যৌথ বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোনা আলমকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থগিত করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনা আলমের কোনো অপকর্মের দায়ভার যুবদল নেবে না। পাশাপাশি নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) আওতাধীন 'অপারেশনাল এরিয়া' বা দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে পৌঁছেছে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

কুড়িগ্রাম-চিলমারী রেলপথে একদিনে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রমনা লোকাল ট্রেনটি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের Read more

মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা Read more

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২
যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে Read more

হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের চলতি আসরে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন