ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার।বুধবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই রিটের ওপর শুনানি হতে পারে।রিটে চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিতেরও নির্দেশনাও চাওয়া হয়েছে।প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন জুলিয়াস সিজার। গত ২৬ আগস্ট যাচাই-বাছাইয়ের পর প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াসের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬।তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সাথে জড়িত থাকার অভিযোগ দেন। পরে এ বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশের জন্য পাঠায়। এরপর কমিশনের সুপারিশে জুলিয়াস সিজারের প্রার্থীতা ও ব্যালট নম্বর বাদ দেয়া হয়।গত ২৭ আগস্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ার কথা উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসারকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। ডাক ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় এই রিট করা হয়েছে বলে জানানো হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম Read more

একযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি প্রদান
একযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি প্রদান

দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) Read more

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং 'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার Read more

বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার
সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার

মালয়েশিয়া সরকার দেশের প্রতিটি পূর্ণবয়স্ক নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত (প্রায় ২,৮০০ টাকা বাংলাদেশি মুদ্রায়) নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ Read more

Beef Casino im Überblick: Angebote, Spielauswahl und sichere Nutzung
Beef Casino im Überblick: Angebote, Spielauswahl und sichere Nutzung

Ein Online-Casino lässt sich nicht allein an der Zahl seiner Spiele beurteilen. Entscheidend ist, wie verständlich die Bedingungen sind, ob Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন