বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বেগম খালেদা জিয়া’র মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়া’র ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ‍্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম ইসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।এর আগে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রাক হেলপারের
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রাক হেলপারের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে পড়ে সৈকত (২৬) নামের এক যুবক নিজের ট্রাকে চাকায় পিষ্ট Read more

ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে
ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার Read more

জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক
জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু'ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।সোমবার Read more

ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

নড়বড়ে টিনের ঘরে নিয়মিত চলছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করে Read more

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট

প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া Read more

গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০
গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

রবিবার সন্ধ্যা থকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন