ইসরায়েলকে নিজেদের অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে ইরান। নয়তো এর জন্য তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছে দেশটির সশস্ত্র বাহিনী।  রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন হাইব্রিড হামলা শুরুর পরপরই এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ।পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।ইসরায়েলকে উদ্দেশ করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ বলেছেন, আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ: অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও। কারণ, ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না!ইসরায়েলিদের সতর্ক করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সামরিক ও নিরাপত্তা স্থান, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং ইসরাইলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের বাসস্থানসহ এ ধরনের লক্ষ্যবস্তুর একটি বিশাল ভাণ্ডার তাদের নজরে রয়েছে। অতএব, আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসকগোষ্ঠী আপনাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, সেই সুযোগ দেবেন না।ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, মাটির নিচে আশ্রয় নিলেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না। সতর্কবার্তায় ‘মনোযোগ’ না দিলে ইসরায়েলিদের ‘ভাগ্য আরও কঠিন’ হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর Read more

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত Read more

শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা
শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা

শতাধিক নৌকা নিয়ে মিছিল করে কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে দখল করে রাখা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে স্থানীয় জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) Read more

সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা Read more

এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ
এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার Read more

ওসমান হাদির জানাজায় তিন স্তরে নিরাপত্তা তল্লাশি
ওসমান হাদির জানাজায় তিন স্তরে নিরাপত্তা তল্লাশি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন