চারদিকে পাহাড়ঘেরা ছোট্ট এক জনপদ। একসময় যেখানে জীবিকার প্রধান ভরসা ছিল দিনমজুরি, বন থেকে লাকড়ি কুড়িয়ে আনা কিংবা বাঁশ-বেতের কাজ—সেই জায়গাটিই আজ বদলে গেছে সবুজে মোড়া এক সম্ভাবনার মাঠে। পাহাড়ের ঢালে ঢালে এখন সারি সারি পানের বরজ। বদলে গেছে মানুষের জীবন, বদলে গেছে পুরো একটি অর্থনীতির চিত্র।কক্সবাজারের পেকুয়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন শিলখালী। আয়তন মাত্র ৭ দশমিক ৮৭ বর্গকিলোমিটার, যার অন্তত ৬৫ শতাংশই পাহাড়ি এলাকা। তিন দশক আগেও এই জনপদের অধিকাংশ মানুষের আয় ছিল অনিয়মিত ও অনিশ্চিত। কিন্তু গত প্রায় ৩০ বছরে পান চাষ এই এলাকার অর্থনীতিতে নিয়ে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বর্তমানে শিলখালীতে ৬৭ একর জমিতে গড়ে উঠেছে পাঁচ শতাধিক পানের বরজ। এসব বরজ থেকে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় ৩১২ মেট্রিক টন পান। সরাসরি এই চাষের সঙ্গে যুক্ত অন্তত ৫০০ কৃষক, আর এ খাত ঘিরে কর্মসংস্থান হয়েছে প্রায় তিন হাজার মানুষের। ইউনিয়নের প্রায় ৪০ শতাংশ পরিবারের আয়ের প্রধান উৎস এখন এই পান চাষ।শিলখালীর বাসিন্দা জাহানারা বেগমের গল্প সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি। একসময় বাঁশ-বেত দিয়ে ঝুড়ি আর মোড়া বানিয়ে সংসার চালাতেন তিনি। অভাব ছিল নিত্যসঙ্গী। এখন পরিবারের সবাই মিলে পান চাষ করেন। হাসিমুখে তিনি বলেন, “আগে কষ্ট ছিল, এখন আল্লাহর রহমতে অভাব নেই। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেয়েও কলেজে।” একই রকম গল্প দিলফুরুজ আকতার ও স্থানীয় যুবক বেলাল মোহাম্মদের। পান চাষই তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।শিলখালীর পানের বিশেষত্ব হলো এর মিষ্টি স্বাদ, যার কারণে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। সপ্তাহে দুই দিন—মঙ্গলবার জারুলবনিয়া স্টেশন এলাকায় এবং শুক্রবার কাছারীমোড়ায় পানের হাট বসে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, এখানকার পান নিয়মিত চট্টগ্রামের আড়তে যায়। পেকুয়ার খুচরা বিক্রেতা নজরুল ইসলাম জানান, সপ্তাহে তিনি অন্তত ৮০০ বিড়া পান কেনেন।চাষিরা জানান, এক একর জমিতে পানের বরজ তৈরি করতে প্রাথমিক খরচ ৫ থেকে ৬ লাখ টাকা হলেও একবার বরজ তৈরি করলে তা ১০-১২ বছর টিকে থাকে। রোগবালাই না থাকলে বছরে ৬ থেকে ৭ লাখ টাকার পান উৎপাদন সম্ভব। সপ্তাহে দুই হাটে প্রায় ৩০ লাখ টাকার পান বিক্রি হয়। সে হিসেবে বছরে এই ইউনিয়ন থেকে প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকার পান বেচাকেনা হচ্ছে।তবে হাটের সুনির্দিষ্ট জায়গা না থাকায় বর্তমানে রাস্তার ওপরই কেনাবেচা চলে, যা চলাচলে বিঘ্ন ঘটায়। ইউপি সদস্য শেখ ফরিদুল আলম জানান, সুনির্দিষ্ট বাজারের জন্য তাঁরা উদ্যোগ নিচ্ছেন।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব বলেন, “পান চাষ শুধু অর্থনীতিই বদলায়নি, বদলেছে সামাজিক অবস্থাও। এখানে এখন আয় বেড়েছে, শিশুরা স্কুলমুখী হচ্ছে। উপজেলার মধ্যে শিলখালীতেই শিক্ষার হার এখন সবচেয়ে বেশি—প্রায় ৫০ দশমিক ১ শতাংশ।”পাহাড়ঘেরা এই জনপদের গল্প এখন আর কেবল সংগ্রামের নয়; এটি পরিশ্রম আর নতুন সম্ভাবনায় বদলে যাওয়ার এক অনন্য উপাখ্যান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় Read more

নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে Read more

চাঁদা না দেওয়ায় দোকানে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
চাঁদা না দেওয়ায় দোকানে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নওগাঁর আত্রাইয়ে চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে দলবেঁধে একটি ঔষধের দোকানে হামলা, ভাঙচুর ও ব্যবসাীকে মারধরের অভিযোগ উঠেছে। এ Read more

আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ
আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) Read more

চৌহালীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির অভিযোগ
চৌহালীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির অভিযোগ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে কিছু ইট Read more

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন