সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নজরুল ইসলাম টোকন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে। দেড় বছর আগে উন্নত জীবনের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন।পারিবারিক সূত্র থেকে আরও জানা যায়, দেড় বছর আগে  উন্নত জীবনের আশায় সৌদি আরবে গিয়েছিলেন টোকন। তিনি জেদ্দায় একটি কোম্পানিতে ফুড ডেলিভারির কাজ করতেন। মোটরসাইকেলে ফুড ডেলিভারি করতে গিয়ে একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ১২দিন  চিকিৎসাধীন ছিলেন টোকন।নজরুল ইসলাম টোকনের স্ত্রী শম্পা ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী পরিবারের সুখের জন্য বিদেশে গিয়েছিল। আমার ছোট দুই সন্তান এতিম হয়ে গেল। আজ সকালে তার সহকর্মী হিরো ফোন করে আমার স্বামীর মৃত্যুর খবর জানায়।’চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘কার্যক্রম শেষ করে নিহতের মরদেহ দেশে আসতে দুই-এক দিন সময় লাগবে। টোকনের মৃত্যুর ঘটনাটি সত্যিই মর্মান্তিক। ছোট বেলা থেকে আমরা একসঙ্গে চলাফেরা করে আসছি। সে আমার বন্ধু, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার মৃত্যুর খবরটি শোনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা
একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'একটি ফুল দিয়ে বাগান হয় না, একবার ফুল ফুটলে Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম

দখলদার ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) টার্কিশ এয়ারলাইন্স (টিকে ৬৯২১) এর একটি Read more

অভিধানে আমার সবচেয় প্রিয় শব্দ ‘ট্যারিফ’, জানালেন ট্রাম্প
অভিধানে আমার সবচেয় প্রিয় শব্দ ‘ট্যারিফ’, জানালেন ট্রাম্প

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি Read more

ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব
ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে Read more

টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ
টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ

ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্ণফুলী নদীর ১৫ নম্বর জেটি ঘাটে জমে ওঠে মানুষের ভিড়। কারও গন্তব্য অফিস, কেউ শিক্ষার্থী, Read more

জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!
জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!

স্বামীর মৃত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন