অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘একটি ফুল দিয়ে বাগান হয় না, একবার ফুল ফুটলে বসন্ত আসে না, তদ্রূপ বিভিন্ন জাতি এবং সম্প্রদায় ছাড়া রাষ্ট্র হয় না।’শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২ টায় রাঙ্গামাটির জেলা শিল্প কলা একাডেমিতে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।তিনি আরো বলেন, ‘আমাদের দেশ একটি বৈচিত্রপূর্ণ দেশ, এখানে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে। একে অপরের হাসি-কান্না, সুখ-দুঃখে আমরা একে অন্যের সাথে সম্পৃক্ত, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা প্রত্যেক ধর্মের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ মিলে মিশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো।’পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলার আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ এবং পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন মাওলানা হাজী শরীয়তুল্লাহ, সভাপতি পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটি।এর আগে একদিনের সফরে ধর্ম উপদেষ্টা সকাল ১১ টায় রাঙ্গামাটি এসে পৌঁছান। এরপর আজ বিকেল ৪ টায় শহরের রাঙ্গাপানির মোনঘরে বৌদ্ধদের কঠিন চীবর দানানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  

 চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি Read more

হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক
সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর Read more

গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি Read more

২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন
২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) দেশের উচ্চশিক্ষার বিকল্প স্বপ্ন হিসেবে যাত্রা শুরু করেছিল যে প্রতিষ্ঠানটি। যার প্রাণ ছিলেন জনস্বাস্থ্য বিপ্লবের চিন্তানায়ক Read more

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

নদী কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নয়; নদীর মালিক জনসাধারণ। নদীর পানি ও মাছের ওপর কোনো ব্যক্তি, সংঘ, সংস্থা বা দলের একচ্ছত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন