ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে নেমে দুই উইকেট শিকার করেনি তিনি। তবে এদিন ব্যাট হতে তেমন কিছু করতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। ফলে শেষ পর্যন্ত তার দল হারে ৯ রানে। এর আগে দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা শেষ করে দ্রুত যুক্তরাষ্ট্রে পৌঁছান সাকিব। টি-টেন ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে তিনি মিয়ামি ব্লেজ দলের অধিনায়ক হলেও প্রথম ম্যাচে খেলা হয়নি তার।দ্বিতীয় ম্যাচে বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারে নেমেই নিজের দ্বিতীয় বলেই নেন উইকেট। মার্ক দেয়ালের দারুণ ক্যাচে সাজঘরে ফেরান নাঈমকে। এরপর ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে এসে আরও একটি উইকেট শিকার করেন তিনি। দুই ওভারের স্পেলে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব। টিওন ওয়েবস্টারের ২০ বলে ২৯, ম্যাথু ক্রসের ১২ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ফ্লোরিডা নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে।জবাবে মিয়ামি ইনিংস শুরু করে সাকিব ও অ্যাঞ্জেলো পেরেরা। প্রথম ওভারে রাহকিম কর্নওয়ালকে একটি ছক্কা হাঁকান সাকিব। পরের ওভারে একটি বাউন্ডারি মারলেও, বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ১৩ রান করে জনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে শেষ ৯ রানে পরাজিত হয় মিয়ামি ব্লেজ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনের ধাক্কায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ
আন্দোলনের ধাক্কায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ

নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বাতিল করা হলো বাংলাদেশ-নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে Read more

দীর্ঘ ৯ বছর পর আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, শীর্ষ দুই পদে লড়ছেন ৬ প্রার্থী
দীর্ঘ ৯ বছর পর আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, শীর্ষ দুই পদে লড়ছেন ৬ প্রার্থী

ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ শনিবার শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির Read more

ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত
ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে Read more

কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী
কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ‎রোববার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন