রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।পবিত্র এই জামাতে ইমামতি করেন হাফেজ মো. সাজিরুল ইসলাম। নামাজে সর্বমোট ২৩ জন মুসল্লি অংশগ্রহণ করেন, যার মধ্যে ২১ জন পুরুষ, একজন নারী ও একজন শিশু ছিল। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।স্থানীয় বাসিন্দা আবদুর রহিম গাজী বলেন, “আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদের নামাজ আদায় করেছি এবং পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করছি।”উল্লেখ্য, প্রতি বছরই দেশের কিছু স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে লরি থেকে তেল চুরি, ৩ জনের ৬ মাসের জেল ও জরিমানা
নীলফামারীতে লরি থেকে তেল চুরি, ৩ জনের ৬ মাসের জেল ও জরিমানা

নীলফামারীতে লরি রাস্তার পাশে দাঁড় করিয়ে তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা Read more

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী
এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী

নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার Read more

ঐকমত্য কমিশনের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান
ঐকমত্য কমিশনের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে একটি সহজবোধ্য বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার
লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সরদার রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিনব কৌশলে Read more

বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ
বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন