ঢাক-ঢোল পিটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের সাজানো-গোছানো আসর। ফিফার ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।দুর্দান্ত ছন্দে থাকা পিএসজিকে ম্যাচের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন চেলসির অধিনায়ক রিচ জেমস, ‘আমরা রিয়াল মাদ্রিদ নই।’ অব্যক্ত কথাটা ছিল, ‘যে আমাদেরও ৪ গোল দিয়ে দেবে।’রোববার রাতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল খাওয়া তো দূরে থাক চেলসি লা প্যারিসিয়ারদের সুযোগই তৈরি করতে দেয়নি। বরং কোলে পালমার ও এনজো ফার্নান্দেজ মিডফিল্ড জুটিতে অকার্যকর হয়ে পড়ে লুইস এনরিকের ডায়নামিক মিডফিল্ড ও ফ্রন্টলাইন।কর্তৃত্ব করে খেলতে থাকা চেলসি প্রথমার্ধে খেলা একপ্রকার শেষ করে দেয়। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার পালমার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৪৩ মিনিটে পালমারের পাস ধরে চিপ করে জালে বল পাঠিয়ে পিএসজির ম্যাচে ফেরার আশা শেষ করে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো।এ নিয়ে ২০২২ সালের পর পুনরায় ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এর কৃতিত্ব নিশ্চয়ই বেশি। অন্য দিকে গত প্রায় এক যুগ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলই ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে। চেলসি ভাঙলো সেই ধারা।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরের দিকে পশ্চিম জাফরাবাদ দুই নম্বর ওয়ার্ড ঢালী বাড়িতে এই দুর্ঘটনা Read more

মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব
মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব

প্রথমবারের মতো মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (০৩ জুলাই) দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এক্স পোস্টে এ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের অনেকে শোক জানিয়েছেন। Read more

প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং
প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গি হামলা প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে Read more

আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন