রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বড় অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।শুক্রবার (২০ মার্চ) উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া বাজারের ‘সততা ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে প্রায় আড়াই হাজার লিটারের বেশি পেট্রোল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করছে বলে প্রমাণ মেলে।অভিযান চলাকালীন জব্দকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ ও অবৈধ মজুতের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এবং সাধারণ মানুষকে বেশি দামে কিনতে বাধ্য করছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”অভিযানকালে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমে পুড়ছে মোংলা, অতিষ্ঠ জনজীবন
গরমে পুড়ছে মোংলা, অতিষ্ঠ জনজীবন

বৈশাখের খরতাপে পুড়ছে মোংলার প্রাণ-প্রকৃতি। দিন যত গড়াচ্ছে সূর্যের দাপট যেন ততই বেড়েই চলেছে। অব্যাহত তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। Read more

গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার
গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এর আওতায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে Read more

৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা
৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা

দুই একটি নয়, একদিনেই ৯০ হাজার গাছের চারা ধ্বংস করলেন কৃষি কর্মকর্তা। দিলেন ক্ষতিপূরণও। যেখানে প্রতিবছর হাজার হাজার গাছ রোপণ Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে Read more

আজ রাজধানীসহ আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির
আজ রাজধানীসহ  আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির

রাজধানী এবং আশপাশের এলাকার আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। আর দিনের Read more

ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২
ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২

ভোলার লালমোহনে বসতবাড়িতে রহস্যজনকভাবে আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই বসতরঘর থেকে অচেতন অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন