ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের সঙ্গে আবহাওয়া হয়ে উঠেছে ভয়াবহ। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখো মানুষদের।শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর হঠাৎ করেই আকাশ কালো করে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। কিছু এলাকায় সকাল ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে।গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই অস্থির আবহাওয়া আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।এদিকে, আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু উৎসবের দিনেও স্বস্তি মিলবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের আট বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার
গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার

গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ Read more

ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান
ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহও। এই Read more

কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প Read more

আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু
আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. টিটন মোল্যা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি Read more

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন
‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।মঙ্গলবার (২০ মে) পৃথক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন