পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু, পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান আসিফ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজীজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক আবিদ উল আলম।এসময় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ আমিনুল হক মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাঈম নাছির, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, কৃষক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা এ ধরনের সেমিনার কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা পর তারা গোপালগঞ্জ ছেড়ে বের Read more

আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা
আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মূল সড়ক ও মোড়ে মোড়ে গড়ে উঠেছে অস্থায়ী ও অবৈধ পশুর হাট। Read more

আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী
আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ৩০০ ভ্যানচালকের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার Read more

কমলো সঞ্চয়পত্রে সুদহার, আজ থেকে কার্যকর
কমলো সঞ্চয়পত্রে সুদহার, আজ থেকে কার্যকর

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন ৫টি সঞ্চয় প্রকল্পের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। স্কিমভেদে নতুন মুনাফার Read more

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী কারাতেকা
ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী কারাতেকা

ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের জাতীয় পর্যায়ের স্বর্ণপদকজয়ী তরুণ কারাতেকা হেলেনা ঘোলামি। এ নিয়ে ইরানের অন্তত ৮ জন ক্রীড়াবিদ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন