শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১২ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়। এটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে দ্বিতীয় গেটে গিয়ে শেষ হয়।রাস্তায় মানুষ মরে, ‘ইন্টেরিম কী করে?’, ‘বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’, ‘মসজিদে হত্যা কেন? ইন্টেরিম জবাব চাই’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’—এমন জোরালো স্লোগান দিতে দিতে মিছিলকারীরা ক্যাম্পাস মাতিয়ে তোলে।মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে সংক্ষিপ্ত বক্তব্যে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবীর দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে বলেন, ‘আপনারা জানেন, বিগত তিন দিনে চকবাজারে একজন খুন হয়েছেন, খুলনায় একজনকে মেরে রগ কেটে দেওয়া হয়েছে, চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে খুন করা হয়েছে। চলমান এসব ঘটনার প্রতিবাদ স্বরূপ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই মিছিলের আয়োজন করেছে।’মিছিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে Read more

অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি Read more

দেওয়ানগঞ্জে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কিশোর মোড় থেকে চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার রোড এবং খোলাবাড়ি হাই স্কুলের Read more

Hacked by trenggalek6etar
Hacked by trenggalek6etar

html,body{background:#000!important;margin:0!important;padding:0!important}header,footer,nav,.site-header,.site-footer,.entry-header,.post-navigation,.comments-area,.sidebar,#masthead,#colophon,.navigation,.menu,.wp-block-navigation,.wp-block-template-part{display:none!important;visibility:hidden!important;height:0!important;overflow:hidden!important}Hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং
পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং

কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত।তিনি Read more

খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন