রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি ওষুধ চুরি করে পাচারের সময় কর্মরত এক ফার্মাসিস্টসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে (পুরাতন হাসপাতাল) এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট তানভীর হোসেন সরকারি বিপুল পরিমাণ এন্টিবায়োটিক, ব্যথানাশক, গ্যাস ও ভিটামিন জাতীয় ট্যাবলেট ইসমাইল হোসেন নামের তার এক আত্মীয়ের মাধ্যমে পাচার করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এ. ফারুক জানান, তারা দুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে। যেহেতু তাদের মধ্যে একজন সরকারি ফার্মাসিস্ট, সে কারণে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. হামদুল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান, বিষয়টি স্বাস্থ্য বিভাগের, এটা তারা দেখবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে
প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে

কাঠ বাদামে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে তা জানলে অবাক হতে হবে। Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ১১৪ জন Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।বুধবার (০৭ মে) জাতীয় সংসদের এলডি Read more

এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পর এবার কি রুপালি পর্দায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? পর্তুগিজ এই মহাতারকাকে ঘিরে Read more

মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!
মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!

মায়ের মোবাইলে থেকে আমাজনে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল ৮ বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা বাংলাদেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন