চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে সদ্য এসএসসি পাস করা আল-আমিন (১৭) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল-আমিন চাঁদপুর গনি স্কুলের সদ্য এসএসসি পাস করা ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ সম্মুখে লেকের পাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে রাত ৯টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল আমিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীমসহ মোট ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তার স্বজন ও এলাকার মানুষজনের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। নিহতের পরিবার দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লেকের পানিতে ফেলে দিয়েছে। ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসপাতালে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের
নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম Read more

নান্দাইলে পাকা সড়ক ভেঙে বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল
নান্দাইলে পাকা সড়ক ভেঙে বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

ময়মনসিংহের নান্দাইলে এক বছরের অধিক সময় ধরে পাকা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মেরামতের কোনো উদ্যোগ নেই। Read more

চাকরি ছেড়ে চীনের তরুণী চলে এলেন হিরো আলমের কাছে!
চাকরি ছেড়ে চীনের তরুণী চলে এলেন হিরো আলমের কাছে!

চীনের চাকরি ছেড়ে দেশে চলে এসেছেন, দেশে ফিরেই শুরু করলেন হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিওর কাজ। কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা Read more

কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা
রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার Read more

ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান
ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান

গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন