পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর ২টায় ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেয়ে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ভাউলাগঞ্জ হাটে উপস্থিত হন। এই সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।অভিযোগ ছিল, জেলা প্রশাসনের নির্ধারিত খাজনা হার উপেক্ষা করে গরু প্রতি ক্রেতার কাছ থেকে ৫০০–৬০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ১০০–২০০ টাকা আদায় করা হচ্ছে। ছাগলের ক্ষেত্রেও নিয়ম ভেঙে বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা ও ক্রেতার কাছ থেকে ‘ঈদ বোনাস’ নামে ১০০ টাকা আদায় করা হচ্ছে। যেখানে গরুতে ৪৫০ টাকা ও ছাগলে ১৩০ টাকা টোল নেওয়ার নিয়ম রয়েছে। আবার রশিদে টাকার পরিমাণও লেখা হচ্ছিল না। এতে ইজারাদার লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা। সেই সাথে হাটের কোথাও টোলের তালিকা প্রদর্শন করতে দেখা যায়নি।পরে ক্যাপ্টেন ইনজামাম হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পান। সেনাবাহিনীকে দেখে একাধিক ক্রেতা-বিক্রেতা রশিদ দেখিয়ে বাড়তি টোল ও চাঁদা আদায়ের বিষয়টি জানান।পরে সেনাবাহিনীর পক্ষে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ইউএনও হাটে এসে ইজারাদার হারুন অর রশিদের উপস্থিতিতে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।যদিও ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করে বলেন, সেনাবাহিনী না এলে প্রশাসনকে এই বিষয়ে পাশে পাওয়া হতো না। আজ সেনাবাহিনীর হস্তক্ষেপে ইউএনও অর্থদণ্ড করলেন ঠিকই, কিন্তু নির্ধারিত টোলের বিষয়টি মাইকে জানাতে অনুরোধ করা হলেও তিনি তা করেননি। এখন সামনের হাটগুলোতে বাড়তি টোল আদায় বন্ধ হবে কিনা সেই সংশয় থেকেই যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল
জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল

'নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়' বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য Read more

কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য Read more

১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা
১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

এ নির্বাচন হাস্যকর ছাড়া আর কিছু নয়: তামিম ইকবাল
এ নির্বাচন হাস্যকর ছাড়া আর কিছু নয়: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ৪৮ টি ক্লাব। এছাড়া, সদ্য অনুষ্ঠিত বিসিবি নির্বাচন Read more

বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব
বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব

বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।শনিবার (২৭ সেপ্টেম্বর) সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন