‘নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, সামনে নির্বাচন হবে। সেখানে ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে হবে। ওদের অপকর্ম থেকে জনগণকে সর্তক করতে হবে। মসজিদে তারা মিটিং করে, মিথ্যা প্রচার করে। ওদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। মসজিদে যদি জামায়াতে ইসলামী কোন মিটিং করে, তাহলে ওলামা দলের নেতাকর্মীদের দিয়ে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে।অনুষ্ঠানে জেলা ওলামা দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আবু সাঈদ ও ইমদাদুল হোসেন প্রমুখ।আলোচনা শেষে মাওলানা ওসমান গণিকে সভাপতি ও সৈয়দ মনিকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা দেন জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন
তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন

নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকার রেলব্রীজের নিচে বিছানো একখানা মাদুর। তার ওপর সাজানো কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর, বাদাম, কলা, সিগারেট আর Read more

মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও Read more

কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা
কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা

নববর্ষ মানেই উৎসব, আর সেই উৎসবের রঙ ছড়িয়ে দিয়ে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ব্যতিক্রমী আয়োজনে টাউনহল মাঠে ফিরে Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু
ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন লালমনিহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি মেলা  ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে, যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন