বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ৪৮ টি ক্লাব। এছাড়া, সদ্য অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,‘এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’ বুধবার (৮ অক্টোবর) ক্লাবগুলোর পক্ষ থেকে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না এবং আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ হিসেবে উল্লেখ করেন।এই ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালও সংবাদ সম্মেলনে কথা বলেছেন। জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন,‘আমি মনে করি যখন আপনি কোনো বিষয় নেগোসিয়েশনে থাকেন, সে কথা পাবলিকলি আনা ঠিক না। আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল।’এর আগে গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচন পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেয় ক্লাবগুলো। যেখানে তারা দাবি তোলে, বিগত নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। বুধবার (২৮ মে) এক Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর Read more

বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ
বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ

রাতভর টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার ও ১৪ কিলোমিটার নামক বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ে। শনিবার Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা
ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। নির্ধারিত Read more

আজ পবিত্র ঈদুল আজহা
আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার ( ৭ জুন) পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় দেশে পবিত্র ঈদুল আজহা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন