বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।শনিবার (২৭ সেপ্টেম্বর) সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড রিসোর্টে চতুর্থবারের মত আয়োজিত এ শরৎ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা। এ সময় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পুথিপাঠ, শরতের গান, নাচ, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর এই সময়ে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সহযোগিতায় নিয়মিত এ আয়োজন করে আসছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। মাসব্যাপী এ আয়োজনে আরও থাকছে ইলিশ উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ বর্ণিল আয়োজন।জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, ‘একদিকে সুন্দরবন আরেক দিকে কুয়াকাটা, দক্ষিণে সীমাহীন বঙ্গোপসাগর। মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন। বরগুনা জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মাসব্যাপী এই শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।’এর আগে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন।সেমিনারে জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের বটমূলে হস্তশিল্প ও পর্যটন শিল্পের নানা অনুসঙ্গ প্রদর্শনী করে জলতরণী নামের একটি স্থানীয় ট্যুর অপারেটর সংগঠন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ফসলের খেতে মেলা পাকিস্তান আমলের ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়
চুয়াডাঙ্গায় ফসলের খেতে মেলা পাকিস্তান আমলের ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ফসলের খেত থেকে উদ্ধার হওয়া পাকিস্তান আমলের ৭টি ল্যান্ডমাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ Read more

ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই
ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই

ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে কুমিল্লায়। সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বাড়ছে মৃত্যুও। কিন্তু এই সংকটে সবচেয়ে উপেক্ষিত থেকে Read more

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর Read more

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন Read more

সরিয়ে দেওয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডিকে
সরিয়ে দেওয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডিকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই Read more

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ২টি বগি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন