পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের দাবিতে অপহৃতদের গহীন বনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল দস্যুরা।  আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি আরও বলেন, সুন্দরবনের পশ্চিম বিভাগের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর অবস্থান ও জেলে অপহরণের গোপন খবর আসে কোস্টগার্ডের কাছে। এমন খবর পেয়ে বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দস্যুদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছোঁড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরে বনের ওই এলাকা হতে ৬ জন নারী সদস্যসহ ৩৩ জন জেলে এবং ১৬টি নৌকা উদ্ধার করা হয়। জেলেরা জানায়, বন বিভাগের পাস-পারমিট নিয়ে সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণের জন্য গিয়েছেন। বনের বিভিন্ন অংশের নদী-খাল থেকে করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে এবং জন প্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃতদের কোস্ট গার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগাতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক Read more

ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে Read more

উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত
উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন রোধে কুড়িগ্রাম পাউবো’র প্রস্তুতি চলছে। নদীর পাড় ঘেঁষে সারি সারি জিও ট্রেক্সটাইল ব্যাগে বালু ভর্তি Read more

ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কোরবানির পশুর বর্জ্য ৮৫% অপসারণ শেষ। এখনও কোরবানি চলছে, এগুলো অপসারণের Read more

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন