ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কোরবানির পশুর বর্জ্য ৮৫% অপসারণ শেষ। এখনও কোরবানি চলছে, এগুলো অপসারণের কাজ চলছে।শনিবার (০৭ জুন) রাতে ডিএনসিসির নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীবাসীকে অনেক ধন্যবাদ। নগরবাসী দ্বায়িত্বশীলতার পরিচয় ফিয়েছে। আমরা আগামীকাল ও তার পরদিন ধারাবাহিকভাবে বর্জ্য অপসারণের কাজ করব। আগামীকাল মূল সড়কগুলো পরিষ্কার করা হবে।তিনি আরও বলেন, এই মুহূর্তে কোথাও ময়লা পড়ে নাই। নতুন করে যদি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও কোরবানি হয়, সেই বর্জ্য অপসারণের কাজ করা হবে।এর আগে জানানো হয়, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য সম্পূর্ণভাবে সরিয়ে নেয়ার জন্য প্রস্তুত রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ডিএনসিসি ও ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ড ও মহল্লাতে এই কাজে নিয়োজিত আছে প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত
সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।সন্ত্রাসীদের হাত Read more

রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম
রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম

মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যার আগ্রাসন বেড়েই চলছে। দিনের পর দিন রোহিঙ্গা নর-নারীর সংখ্যা বেড়ে যাওয়ার Read more

নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

আগামী জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। Read more

মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করেছে নির্বাচন কমিশন। একটা দলের পক্ষে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন