নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেনে এই অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের আশ্বাসে ৪০ মিনিট মহাসড়কে অবস্থানের পর সোয়া ৪টায় অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।মিছিল চলাকালে ব্যবসায়ীরা “বিদ্যুৎ চাই”, “বিদ্যুৎ দেন, ব্যবসায়ী বাঁচান”সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, গত ৯ দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, বিগত সময়ে যারা মার্কেট মালিক সমিতির কমিটিতে ছিলেন, তারা দীর্ঘদিন ধরে মার্কেটের অর্থ লুটপাট করেছেন। বর্তমানে মার্কেটের ৫২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেই কারণে ডিপিডিসি মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এই মার্কেটে ৩ হাজার দোকান রয়েছে, এসব দোকানে হাজার হাজার মানুষ জীবিকায় জড়িত। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করা হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানান।মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন এবং আশা করছেন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নিয়েছেন।এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ ছেড়ে দিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।দিবসটি উপলক্ষে আয়োজিত Read more

হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত
হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও Read more

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ভোলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা Read more

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে Read more

ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ
ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে Read more

জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত
জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন