ভোলার চরফ্যাশন উপকূলের মিঠাপানি অধ্যুষিত মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। মার্চের শুরু থেকে এপ্রিলের শেষদিন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।জানা যায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগিতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ৫২টি অভিযান এবং ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই অভিযানে ইলিশ জাল ০.৯৮ লক্ষ মিটার, কারেন্ট জাল ১.৭৭ লক্ষ মিটার ও অন্যান্য জাল ১১৭টি জব্দ করা হয়। একইসাথে জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৬ জনের জেল এবং ৪১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে।কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, মৎস্য নিধনের ধ্বংসাত্মক অপতৎপরতা বন্ধের জন্য এই অভিযান পরিচালনা করতে গিয়ে ২ এপ্রিল বাবুরহাট এলাকায় জেলেদের হামলার শিকার হতে হয়েছে আমাদের। হামলায় কোষ্টগার্ডের সিসিকে মারাত্মক জখম করা হয়েছে। ৩ এপ্রিল বাংলাবাজার এলাকায় পুনরায় জলেদের একটি চক্র আমাদের উপর হামলা চালায়। পরে ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই হামলার ঘটনায় কোস্টগার্ড দুলারহাট থানায় অজ্ঞাতসহ ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ০১ জিআর ১৫/২৫। তিনি বলেন, এরপরেও মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তবে বরাদ্দের অপ্রতুলতা, জনবল সংকট ও প্রয়োজনীয় যানবাহন না থাকায় চরফ্যাশন উপজেলার মতো সুবিশাল জলায়তন নিয়ন্ত্রন করা আমাদের পক্ষে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার এই উপজেলার প্রায় অর্ধেক জলাশয় অভায়াশ্রমের আওতার বাহিরে রয়েছে। এতে করে অনেকের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়।এ সকল অভিযানে অন্যান্যদের মধ্যে দায়িত্ব পালন করেন, অত্র দপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, ক্ষেত্র সহকারী মাওঃ কামাল উদ্দীন, হাজী আব্বাস উদ্দীন ফরাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত Read more

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে Read more

বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক Read more

চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি Read more

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন