সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে ১৯ জন কুড়িগ্রাম এবং ১ জন পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইনের এই ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পুশইন কৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার দক্ষিণ আজুয়াটারি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৫৫), তার প্রথম স্ত্রী মোছা. জাহেরা বিবি (৩৬), দ্বিতীয় স্ত্রী মোছা. মনোয়ারা বিবি (৩৩), ছেলে মো. মজিদুল ইসলাম (১৮), মো. আশিদুল হক (১৫), মো. আব্দুল্লাহ (৫), মো. ইসমাইল (২), মেয়ে মোছা. আকলিমা খাতুন (১৪), মোছা. জামিলা (১৩), মোছা. সুমাইয়া (১০), মজিদুল ইসলামের স্ত্রী মোছা. রেহেনা বিবি (১৮)।একই জেলার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে মো. নজির হোসাইন (৮০), তার স্ত্রী মোমেনা বেগম (৭৪), ছেলে মো. মমিনুল (৩২), মো. মমিনুলের স্ত্রী মোছা. আমিনা (২৮), ছেলে মো. আল আমিন (৭), মেয়ে মোছা. মনিশা (৫), ছেলে মোঃ মাসুদ (১৬)। এবং পাবনা জেলার ভেড়ামারা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. জান্নাতুল ফেরদৌস (২০)।বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ‘সীমান্ত দিয়ে পাঠানোর পর সঙ্গে সঙ্গেই তাদের আটক করেছে বিজিবি। আটককৃতদের ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’এর আগে গত ২৮ মে একই সীমান্ত দিয়ে ১৬ জন ও ১২ জুন ১৭ জনকে পুশইন করে বিএসএফ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি
সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অস্ত্রের মুখে একজনকে জিম্মি করে দুটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতি হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ
বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস Read more

গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর
গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর

অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা Read more

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তিন সাংবাদিক হলেন একুশে পদকপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন