ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার ঠিক আগে এক অসাধারণ প্রতিবাদের দৃশ্য দেখা গেছে। বেশিরভাগ দেশের প্রতিনিধিদল সাধারণ পরিষদ থেকে ওয়াক আউট করেছেন।এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর গাজায় দুর্ভিক্ষ স্পষ্ট হয়ে ওঠে।ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে।গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের Read more

সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু
সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে প্রেম ঘটিত বিষয়ে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা Read more

সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন