সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার (১৪ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ শোক প্রকাশ করে বাফুফে।দেশের ফুটবলের অভিভাবক সংস্থা লেখে, ‘শান্তিরক্ষায় জীবন উৎসর্গ করা আমাদের শহীদ সেনা সদস্যদের সাহস ও ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাফুফে। সুদানের আবেই অঞ্চলে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানাচ্ছি আমরা। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’এর আগে, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং আরও ৮ জন আহত হন। সেনাবাহিনী থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, ওই এলাকায় পরিস্থিতি এখানো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল Read more

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোনারগাঁ Read more

রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

মুসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
মুসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দী এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন