যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোনারগাঁ স্টেডিয়ামে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আঃ বাতেন মোল্লা, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রীভা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আতা রাব্বী জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এরপর সোনারগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ উপস্থিত ছিলেন।পরে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও সোনারগাঁও প্রেসক্লাবের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন
নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক Read more

হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের
হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের

হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। হজ মৌসুমের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট সেবা Read more

apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع
apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع

دليلك العملي للـ apple 1xbet تحميل في الإمارات ما هو apple 1xbet تحميل وكيف يعمل؟ apple 1xbet تحميل هو منصة Read more

আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

জেলার পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই Read more

১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মোট দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন