আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে এ সহযোগিতা কামনা করা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি, কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়। ভারতীয় হাইকমিশনারকে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ভারতের সরকারের দৃষ্টি আকর্ষণ করে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে, যাতে তারা বাংলাদেশের আদালতের দেয়া সাজা কার্যকরের মুখোমুখি হতে পারেন। এ সময় ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়টিও ভারতীয় হাইকমিশনারের নজরে আনা হয়। হাইকমিশনারের কাছে অভিযোগ করা হয়, এসব পলাতক ব্যক্তি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়নে সহায়তা করছেন। এ ধরনের ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আগ্রহী ভারত এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে Read more

দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও ৫ জনের শারীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে Read more

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে Read more

কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩
কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩

গাজীপুর মহানগরীর কাশিমপুরের লতিফপুর মণ্ডল নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে Read more

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন