কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী (৯৬) নামের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুড়িগ্রাম পুলিশের এএস আই সাইদুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল এই রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর মরদেহকে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত জানাযার নামাজে মরহুমের পাড়া-প্রতিবেশি, আত্নীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী গণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে নাওডাঙ্গা ইউনিয়নবাসীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষের অংশ গ্রহণে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর জানাজা শেষে দুপুর ১২টায় পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পুর্ন করা হয়েছে।জানা গেছে, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব-ফুলমতি (বালারহাট) এলাকার মৃত বাছের উদ্দিন ব্যাপারীর তৃতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী। তিনি শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি এই দীর্ঘ জীবদ্দশায় ৩ ছেলে ও ৭ মেয়ে-নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মিশুক প্রকৃতির একজন সাদা মনের মানুষ ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’
‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুজন ডিলারের কাছে সার কেনার জন্য Read more

শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০
শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সদর Read more

উদ্যোক্তা গড়ার লক্ষ্যেই মাশরুম ও মুক্তা চাষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
উদ্যোক্তা গড়ার লক্ষ্যেই মাশরুম ও মুক্তা চাষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

বেকার যুবকদের সাবলম্বী করতে পঞ্চগড়ে শুরু হয়েছে মাশরুম ও মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। জেলা প্রশাসনের উদ্যোগে ও ইকো পার্কের Read more

ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি
ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোমবার (১৩ অক্টোবর) লোহিত Read more

পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন