শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি কর্মী রফিক সরদারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৫ মে) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রশিদ সরদার তার লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে রফিক ও তার স্ত্রী রুমা আহত হন। রুমার মাথায় আঘাত লাগে। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ ৫৫ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ।রফিক সরদার জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে আগে থেকেই শত্রুতার শিকার। কিছুদিন আগে জমি বিক্রির সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষ হামলা চালায়।অভিযুক্ত রশিদ সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি শুধুই জমি সংক্রান্ত বিরোধ। রফিক নিজেরাই নাটক করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করছে।এ ঘটনায় রফিকের স্ত্রী রুমা পালং মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ওসি হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকা কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে ইউনিয়নের পাহাড়ি এলাকার ৪১ Read more

ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার
ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩৪৪ জন। এর মধ্য দিয়ে টানা Read more

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ০৫ আগষ্টের পর বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে থাকা এক সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী ভাইকে দেখতে বাড়িতে আসলে কুপিয়ে হত্যা Read more

অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে আগামীকাল রোববার (০৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের Read more

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার

ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকার হযরত Read more

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন