বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত ‘খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান (আইডি নং-২৪০৯৭৪) কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদর দপ্তরে চিকিৎসাধীন থাকা অসুস্থ শিক্ষার্থী বর্ষা দেওয়ানের পরিবারের কাছে উন্নত চিকিৎসার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ (এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি)।এ সময় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল ইসলাম (পিএসসি), খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, খাগড়াছড়ি রিজিয়নের সকল স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে প্রথম খাগড়াছড়ি, পরবর্তীতে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ মেয়াদী এ উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ৪ লক্ষাধিক টাকা খরচ হয় এবং উন্নত চিকিৎসা চালিয়ে নিতে আরও প্রায় ৩ লক্ষাধিক টাকা প্রয়োজন হলে বর্ষা দেওয়ানের পরিবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন করে। তারই পেক্ষিতে বিবেচনা পূর্বক চিকিৎসা সহায়তা হিসেবে বর্ষা দেওয়ানের পরিবারের কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী

নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর Read more

বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও Read more

নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’
‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’

আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এ সংশোধনের পর কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। Read more

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দেশটিতে সরকারবিরোধী ওই বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন