জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কিছু সময় পর এ ঘটনা ঘটে। ঝড়ের কারণে গাছপালা ভেঙে পড়ে গিয়ে চলাচলের রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ধুল্লু বলেন, ‘আজ দুপুর ২টার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো ভেসে আসতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যে ৪টি গ্রামের বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। বেশ কিছু গাছপালা রাস্তার ওপরে ভেঙে পড়ে যাওয়ায় চলাচলের রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এছাড়াও আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে, বেশ কিছু বিদ্যুতের খুঁটি ও মুরগির খামার ভেঙে গেছে।রতনকান্দি ইউপির প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, ‘শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসার পরই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করার কাজ চলমান রয়েছে।১নং রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করব।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পিআইওকে পাঠানো হয়েছে। আমি নিজেও যাব ঘটনাস্থলে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার Read more

ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডবে ৩০ জনের মৃত্যু
ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডবে ৩০ জনের মৃত্যু

আটলান্টিক মহাসাগরে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘মেলিসা’। ঘূর্ণিঝড়টি ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে এসে ক্যারিবীয় অঞ্চলজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এতে Read more

ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি
ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি

মাস চারেক আগে আসামে গ্রামের বাড়ি থেকে পুলিশ ডেকে নিয়ে যায় সাকিনা বেগমকে। হঠাৎই তাকে খুঁজে পাওয়া যায় ঢাকায়। আবার Read more

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উপজেলার বজরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন